১৫ মিনিটেই 'কিসসা খতম': ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মাত্র ১৫ মিনিটের মধ্যেই হবে 'কিসসা খতম' বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অচলাবস্থা পরিস্থিতির সমাধান সম্ভব হবে ১৫ মিনিটেই। শনিবার টুইট বার্তায় এমন মন্তব্য করেন মার্কিন এই প্রেসিডেন্ট। শনিবার টুইটে ট্রাম্প বলেন, 'ডেমোক্রেটরা চাইলে ১৫ মিনিটের মধ্যেই মার্কিন অচলাবস্থা পরিস্থিতির কিসসা খতম হবে।
তিনি আরেক টুইটে বলেন, 'ডেমোক্রেটরা ছুটি কাটিয়ে কাজ শুরু না করা পর্যন্ত আমাদের অনেকদিন এভাবেই থাকতে হবে। আমি হোয়াইট হাউসে স্বাক্ষর করার জন্য প্রস্তুত হয়ে আছি।'
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলছে। এতে করে মার্কিন সরকারের লাখ লাখ কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছেন। কর্মীদের মধ্যে এফবিআই এজেন্ট থেকে শুরু করে জেলখানা পাহারার কর্মীরাও রয়েছেন।
মার্কিন সরকারে দীর্ঘ সময় ধরে অচলাবস্থার কারণে দেশটির জননিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। এছাড়া এতে করে দেশটির অর্থনীতিতেও এর বিরুপ প্রভাব পরছে। তথ্য সূত্র: এবিসি, এনডিটিভি।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
স্বাস্থ্যসেবা জালিয়াতির অর্থ পাচারের দায়ে নিউ ইয়র্কের ব্যবসায়ীর কারাদণ্ড
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশের কাছাকাছি ৭ মহাসড়কের দায়িত্ব নিল ভারতের কেন্দ্রীয় সরকার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি