১৬ জুলাই ট্রাম্প-পুতিন বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই। আসন্ন বৈঠক নিয়ে বেশ উচ্ছ্বসিত ভ্লাদিমির পুতিন। এমনটিই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
কয়েকদিন আগে পারমাণবিক দুই শক্তিধর রাষ্ট্রের প্রধানদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের সময় ও তারিখ নির্ধারণের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোথাও এ বৈঠক অনুষ্ঠিত হবে না। দু'নেতার ঐতিহাসিক এ বৈঠক অনুষ্ঠিত হবে ফিনল্যান্ডের হেলসিংকিতে। গতকাল সোমবার কনফারেন্স কলে পেসকভ সাংবাদিকদের জানান, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে বেশ উচ্ছ্বসিত। এ বৈঠক নিয়ে তিনি অনেক আশাবাদী। পেসকভ আরও বলেন, পুতিন চলতি সপ্তাহে রাশিয়ায় আসা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এখন পর্যন্ত তিনি কিছু ঠিক করেননি।
বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে বড় অভিযানের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি