৩ এপ্রিল ২০২৬

১৭ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১৭ বছর পর খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল হলো। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ২৫ এপ্রিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছিল এনবিআরের গোয়েন্দা শাখা (সিআইসি)। পরে একই বছরের শেষের দিকে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব উন্মুক্ত হলেও খালেদা জিয়ারগুলো হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি