১৯ অক্টোবর সারাদেশে সোনার দোকান বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর ঢাকাসহ দেশের সব সোনার (জুয়েলারি) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (১৮ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এর সভাপতি এনামুল হক এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।
এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন অর্থাৎ আগামীকাল (১৯ অক্টোবর) সোমবার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি