সচিব পর্যায়ে বড় রদবদল
বাংলাপ্রেস ডেস্ক: ছয় মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও দুজন সচিবকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দপ্তর প্রধান পদে পদায়ন করা হয়েছে। দুইজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আর একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। ওএসডি করা হয়েছে একজন সচিবকে।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) পদে বদলি করা হয়েছে। তার স্থলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বাণিজ্য সচিব আতাউর রহমান খানকে সচিব করা হয়েছে নৌপরিবহনে।
নৌপরিবহণ সচিব জাকারিয়াকে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আর যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি