২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: নতুন বছর শুরু হতে আরো ৫ মাস বাকি। তবে এর মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে।
কবে নাগাদ আসন্ন পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, আর কবেই বা পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্দান নিউজ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব রাজ্যের হিজরি ক্যালেন্ডারের ওয়েবসাইট স্পষ্ট করেছে যে ১৪৪৮ সনের রমজান মাস ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশের মধ্যে পড়বে এবং আগামী বছর রমজানের সম্ভাব্য দিনটি হতে পারে ৮ ফেব্রুয়ারি। ক্যালেন্ডারে দিনটি সোমবার পড়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৭ সালের পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা যাবে শনিবার, যা ১৪৪৮ সনের শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়। এর ফলে অষ্টম হিজরি মাস (৩০ দিন) পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি (রবিবার) তা শেষ হবে। আর এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
এ ছাড়া ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিন হবে বলে আশা করা হচ্ছে।
যা আগামী বছরের ৮ মার্চ (সোমবার) শেষ হতে পারে। ফলে এর পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন হতে পারে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা ছিল আকস্মিক, সময় মেলেনি প্রস্তুতির
নিউ ইয়র্কে গণগুলিতে নিহত বাংলাদেশি গোয়েন্দা দিদারুল ইসলামের স্মরণসভা
পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের : জাতিসংঘ
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি