৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গ নির্বাচন

২০৩ আসনে এগিয়ে বিজেপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:১০ এএম
২০৩ আসনে এগিয়ে বিজেপি


বাংলাপ্রেস ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৯ ঘণ্টার ফল গণনায় দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে আছে কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি।

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছে এবং ২০৩ টি আসনে এগিয়ে আছে।


নিজ আসনে হারলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
আর গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ১টি আসনে জয় পেয়েছে এবং ৮৪ টি আসনে এগিয়ে আছে।

এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।

রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "বাংলার সমস্ত হিন্দুরা আজ একজোট হয়েছেন। তারা নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি নিশ্চিতভাবেই বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে।"

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থাকা বিজেপি কার্যালয়ে চলছে উৎসবের আমেজ।

বিবিসি বাংলা জানিয়েছে, কলকাতায় বিজেপি অফিসে একদিকে যেমন মিষ্টি বিতরণ হচ্ছে, তেমনি ঝালমুড়িতে মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

 

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী ননেদ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করেছিলেন। তার সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।

সূত্র : আনন্দবাজার ডট কম
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি