২৪ ঘণ্টায় যমুনা সেতুর টোল আয়ে রেকর্ড ৩ কোটি ৬৮ লাখ
বাংলাপ্রেস ডেস্ক: : পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদযাত্রা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।
মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গমুখী ৩২ হাজার ১৮৬টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করে। এ খাতে টোল আদায় হয় এক কোটি ৯২ লাখ দুই হাজার ৬০০ টাকা। একই সময়ে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি