২৮ জুন ২০২৬

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৬ বাংলাদেশির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৬ বাংলাদেশির মৃত্যু

নিউ ইয়র্ক থেকে সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু নিউইয়র্কেই ৫ জন এবং অন্যজন মারা গেছেন নিউজার্সিতে। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে ৩৭ জন বাংলাদেশি মারা গেলেন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১,০৪৯ জনের মৃত্যু হয়েছে। যা বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা। দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউজার্সি। মিশিগানেও করোনার প্রাদুর্ভাব বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনোই হয়নি। আগামী দুই-তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন সময় হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৪ ঘন্টায় সারা পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনে। মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৪১। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন লাখ ৯৪ হাজার ২৮৬ জন।আক্রান্ত আছেন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি