৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল ফারিহ
বাংলাপ্রেস ডেস্ক: বয়স মাত্র তিন বছর। যে বয়সে শিশুরা আধো-আধো বোলে কথা বলতে শেখে বা খেলাধুলায় মগ্ন থাকে, সেই বয়সে এক অনন্য কীর্তি গড়েছে আলজেরিয়ার শিশু আবদুর রহমান ফারিহ। মাত্র তিন বছর বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা সম্পূর্ণ মুখস্থ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে সে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারিহ-র বয়স যখন মাত্র দুই বছর এবং সে সবেমাত্র কথা বলা শুরু করেছে, তখন থেকেই তার মধ্যে কোরআনের প্রতি এক অলৌকিক আকর্ষণ লক্ষ্য করা যায়। কোনো প্রাতিষ্ঠানিক মাদরাসা বা শিক্ষকের সাহায্য ছাড়াই, সম্পূর্ণ নিজ চেষ্টায় সে এই গৌরব অর্জন করেছে। মূলত ঘরে বসে টেলিভিশন ও রেডিওতে প্রচারিত বিভিন্ন প্রসিদ্ধ ক্বারীদের তিলাওয়াত শুনে শুনেই পুরো কোরআন নিজের স্মৃতিতে ধরে রেখেছে এই খুদে প্রতিভা।
পবিত্র কোরআনের সুনির্দিষ্ট নিয়ম ও ব্যাকরণ (তারতীল) মেনে অত্যন্ত চমৎকার সুরে ফারিহ-র তিলাওয়াত করার দক্ষতা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে। চিকিৎসাবিজ্ঞান ও সাধারণ মানুষের ধারণাকে চমকে দিয়ে এত অল্প বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এই ঘটনাকে অনেকেই একটি অলৌকিক বিস্ময় হিসেবে দেখছেন। খুদে এই হাফেজের এমন অনন্য অর্জনে তার পরিবারসহ পুরো আলজেরিয়াজুড়ে বইছে আনন্দের বন্যা।
সূত্র: ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি