৮ জুন ২০২৬

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩৪ পিএম
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

গাইবান্ধা প্রতিনিধি :  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বানমডাঙ্গা ইউনিয়নে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজাহার আলী ওই ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

পরিবার এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে আজাহার আলী আম দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির ওই শিশুকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় আজাহার আলীর পরিবারের লোকজন বাড়িতে ছিল না। পরে সে ওই শিশুটিকে জোর করে ধর্ষণের চেষ্টা করে।

শিশুর চিৎকারে তার দাদি ছুটে যান। তখন আজাহার আলী সটকে পড়ে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

শিশুটির পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষ তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন এটি লজ্জাজনক ঘটনা।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বলেন, শুক্রবার রাতেই শিশুর দাদি বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি