৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
বাংলা প্রেস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার জয় মিয়া ও মিঠু সরদার নামে দুই মাদক কারবারি।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ জয় মিয়া (২৫) ও মিঠু সরদার (৩৫) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টায় ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জয় মিয়া দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত. লাল মিয়ার ছেলে ও মিঠু সরদার ভোলাইল শান্তিনগর এলাকার মৃত. হাসান সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করেন। তাদের গডফাদার ও সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সারাদেশ
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি