৬৭ বছরের ঐতিহ্য ধরে রুহিয়া আজাদ মেলা সাজছে নতুন রূপে, মাঠ পরিদর্শনে ইউএনও
দুলাল হক,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬৭ বছরের ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলা-২০২৬ কে ঘিরে এখন সাজ সাজ রব। মেলার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মেলার মাঠ পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ।
পরিদর্শনকালে তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এ সময় মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেনের উপস্থিতিতে মাঠে দাগ কেটে দোকানপাটের স্থান ও মেলার সীমানা নির্ধারণ করা হয়। ব্যবসায়ী ও দোকান সমিতির প্রতিনিধিদের সঙ্গে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক সভাপতি আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আনার আলী, যুবদল নেতা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিন্টু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাদ্দাম হোসেনসহ মেলা কমিটির কার্যকরী সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলা কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, গৌরবের ৬৭ বছরের ঐতিহ্য ধরে রাখতে এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হবে। দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকবে নাগরদোলা, বিভিন্ন খেলাধুলা, সার্কাস ও যাত্রাপালা। পাশাপাশি বসবে আসবাবপত্র, কাপড়চোপড়, খাবারসহ নানা পণ্যের দোকান।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন হবে। এরপর টানা এক মাসব্যাপী চলবে এই মেলা।
দীর্ঘদিনের ঐতিহ্য আর স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা রুহিয়া আজাদ মেলা উত্তরাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় আয়োজন। প্রতিবছর মেলাকে ঘিরে রুহিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবারও প্রস্তুতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!
সঙ্গীত একাডেমি