১৬ নভেম্বর ২০২৬

আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ এএম
আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

​আনিসুর রহমান, আটোয়ারী (পঞ্চগড়) থেকে:  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলা ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

​১৬ নভেম্বর (সোমবার) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকুরিয়া পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটোয়ারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।

​সভায় মেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকলের সম্মতিতে উপজেলা বিএনপির সাংগঠনিক  সম্পাদক মে. বাবুল ইসলাম কে আলোয়াখোয়া রাশ মেলা ২০২৬ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ, সহকারী পরিচালক (এনএসআই)  পঞ্চগড়  নাসরিন আক্তার ,  আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহমান আবদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ২০২৫ আলোয়াখোয়া মেলার সাধারণ সম্পাদক মো. শাহাজান।

​এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. তৌকির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ হাসান, গিরাগাঁও বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আখতারুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সারোয়ার আলম ,মির্জাপুর ইউপির চেয়ারম্যান মে. আব্দুস সামাদ আজাদ,  মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. পশিম উদ্দিন,

মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম,  আটোয়ারী বণিক সমিতির সভাপতি কমলেস চন্দ্র ঘোষ, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান। 

​সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার সম্পাদক মো. মোশারফ হোসেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনোজ কুমার রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. জাহিরুল ইসলাম প্রমুখ।

​এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য সুধীজন সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ঐতিহ্যবাহী এই রাস মেলা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি