১২ সেপ্টেম্বর ২০২৬

৭ বছর পর ভারতে শি, মোদির সঙ্গে বৈঠকে মিলল গুরুত্বপূর্ণ বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
৭ বছর পর ভারতে শি, মোদির সঙ্গে বৈঠকে মিলল গুরুত্বপূর্ণ বার্তা

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

এর আগে দুই দিনের সফরে শনিবার নয়াদিল্লিতে পৌঁছান শি চিনপিং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদা। এরপর ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকের শুরুতে মোদি শি চিনপিংকে স্বাগত জানিয়ে ব্রিকস সম্মেলনে তার ইতিবাচক বক্তব্য এবং ভারতের ব্রিকস সভাপতিত্বে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এখন দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে।

জবাবে শি চিনপিং বলেন, গত ১৫ জুন নিজের জন্মদিনে তিনি ভারত সফরের আমন্ত্রণ পেয়েছিলেন। গত কয়েক বছরে মোদির সঙ্গে তার ২১ বার বৈঠক হয়েছে এবং এসব বৈঠকে দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, জাতীয় পরিস্থিতিতে পার্থক্য থাকলেও ভারত ও চীন পরস্পরের শক্তি থেকে শিক্ষা নিয়ে একে অন্যকে সহযোগিতা করতে পারে এবং অভিন্ন উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।

বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশ ও গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভারত-চীনের বড় দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত বরাবরই বলে আসছে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা দুই দেশের সামগ্রিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন ঐতিহ্যগতভাবে সীমান্ত বিরোধকে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য বিষয় থেকে আলাদাভাবে দেখার পক্ষে।

মোদি-শি বৈঠকের আগে গত মাসের শেষ দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বেইজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সেখানে সীমান্ত নির্ধারণ, আন্ত সীমান্ত সহযোগিতা এবং এলএসি বরাবর শান্তি বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।

ভারত-চীন সীমান্ত আলোচনায় দোভাল ও ওয়াং ই নিজ নিজ দেশের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যবস্থার লক্ষ্য ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধের সমাধান খুঁজে বের করা।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি