২৭ আগস্ট ২০২৬

৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রতকো ম্লাদিচের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রতকো ম্লাদিচের মৃত্যু

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। তাকে ‘বসনিয়ার কসাই’ বলেও ডাকা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে তিনি যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। দীর্ঘদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় বসনিয়ান সার্ব বাহিনীর অন্যতম প্রধান সামরিক নেতা ছিলেন ম্লাদিচ। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম পুরুষ ও কিশোর হত্যার ঘটনায় তার ভূমিকার জন্য তিনি বিশেষভাবে কুখ্যাত।

২০১৭ সালে জাতিসংঘের সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২১ সালে আপিলেও সেই সাজা বহাল থাকে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি