৩ এপ্রিল ২০২৬

আবহাওয়ার কারণে মমতার হেলিকপ্টার বিপর্যয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম
আবহাওয়ার কারণে মমতার হেলিকপ্টার বিপর্যয়ে

দুর্যোগের কবলে মমতার হেলিকপ্টার।

বাংলাপ্রেস ডেস্ক:   প্রবল ঝড়বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ফের বিপাকে পড়েছে। মুর্শিদাবাদের বড়ঞায় জনসভা শেষে নবগ্রামের উদ্দেশে রওনা দিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত স্থানে অবতরণ করা সম্ভব হয়নি। পরে পাইলট ঝুঁকি এড়িয়ে হেলিকপ্টারটি বড়ঞাতেই ফিরিয়ে আনেন। সেখান থেকে সড়কপথে নবগ্রামের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বুধবার দুপুর ২টা ১০ মিনিটে বড়ঞা থেকে হেলিকপ্টারে নবগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। বড়ঞায় তখন আবহাওয়া স্বাভাবিক থাকলেও নবগ্রামে পৌঁছানোর সময় খারাপ আবহাওয়ার মুখে পড়ে হেলিকপ্টারটি। নিরাপত্তার স্বার্থে পাইলট অবতরণের চেষ্টা না করে সেটিকে ঘুরিয়ে আবার বড়ঞায় নিয়ে আসেন এবং সেখানেই অবতরণ করানো হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে নবগ্রামের জনসভা বাতিল হওয়ার কথা শোনা গেলেও পরে জানা যায়, মুখ্যমন্ত্রী সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগেও সম্প্রতি দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। গত বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে সভা শেষে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতায় ফেরার পথে তার বিমান নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। বিকালের দিকে কলকাতা ও আশপাশের এলাকায় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বিমানবন্দরে অবতরণে বিঘ্ন ঘটে।

প্রতিবেদনে বলা হয়, একাধিকবার অবতরণের চেষ্টা করা হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটার পর বিকাল ৫টা ১৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। পরদিন পাইলটদের দক্ষতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি