আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩ মার্কিন সেনা নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ঢাকা: আফগানিস্তানের গজনীতে আজ সোমবার এক বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আমেরিকার এক বেসামরিক ব্যক্তিসহ তিনজন আহত হয়েছে। ন্যাটোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এর চেয়ে বেশি তথ্য দেওয়া হয় নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি।
এর আগে গত শনিবার আফগানিস্তানের নিমরুয প্রদেশে এক অভিযানের সময় আরেক মার্কিন সেনা নিহত হয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, তারই এক আফগান সহকর্মীর গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। আফগান সেনা ভুলে গুলি ছুড়েছে বলে দাবি করা হয়েছে।
আফগানিস্তানে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বে বিদেশি সেনারা তৎপরতা চালালেও সেখানে এখনও নিরাপত্তা ফিরে আসে নি। এখনও দেশটির প্রায় অর্ধেক অঞ্চল তালেবান নিয়ন্ত্রণ করছে বলে কোনো কোনো সূত্র দাবি করছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
স্বাস্থ্যসেবা জালিয়াতির অর্থ পাচারের দায়ে নিউ ইয়র্কের ব্যবসায়ীর কারাদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশের কাছাকাছি ৭ মহাসড়কের দায়িত্ব নিল ভারতের কেন্দ্রীয় সরকার
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি