১০ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ এএম
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট

 

বাংলাপ্রেস ডেস্ক: ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে শনিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ভোগানো পেসার সেলিমই আজ পেয়েছেন তাইজুলের উইকেট। ৯ রান করেছেন তাইজুল। এই উইকেটটিও তিনি পেয়েছেন শর্ট ডেলিভারিতে। এর আগে সাদমান ও লিটনকেও শর্ট ডেলিভারিতে আউট করেছেন।

এর আগে প্রথম দিনের শুরুর ভাগে বাংলাদেশ ব্যাট হাতে দাপট দেখালেও শেষদিকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। ওপেনিংয়ে ১২৪ রান যোগ করার পর একসময় ২ উইকেট হারিয়েই করে ফেলে ২২১ রান। ফিফটি পান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তবে এই দুজন ছাড়া কেউ ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়তে পারেননি।

এক পর্যায়ে ২২৫ রান তুলতেই ৫ উইকেট হারায় দলটি। এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জুটিতে দলের রান তিনশ’র দিকে যায়। যদিও শেষ বিকেলে এই দুজন ও হাসান মাহমুদ উইকেট দিয়ে আসেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, নাঈম ৩৫*, নাজমুল ২৯, মিরাজ ২৪; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯, ইসমত ২/২০, কায়েস ১/৬০)।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি