৪ এপ্রিল ২০২৬

আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব অঞ্চলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম
আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব অঞ্চলে

বাংলাপ্রেস ডেস্ক:   সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল ৬-১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন গ্রহণ করা হবে।

ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সকাল ৬-১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি