২ নভেম্বর ২০২৬

আজ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র, ফল জানার উপায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৬ এএম
আজ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র, ফল জানার উপায়

বাংলাপ্রেস ডেস্ক:  ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার। এতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা। ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।

ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতাভুক্ত হবে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

ফল জানবেন যেভাবে
ড্রয়ের ফল জানা যাবে প্রাইজ বন্ডের সরকারি ওয়েবসাইট (prizebond.ird.gov.bd) থেকে। এ ছাড়া অ্যানড্রয়েডের PBRIS অ্যাপে বন্ড নম্বর সার্চ বা আপলোড করে ফল দেখা যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকায়ও ফল পাওয়া যাবে।

সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি