৫ জুন ২০২৬

আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল

বাংলাপ্রেস ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।

ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে তারা মসজিদ প্রাঙ্গণে সমবেত হন।

মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, গত কয়েক বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ ও নামাজ আদায়ের সুযোগ সীমিত করে রেখেছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের অভিযোগ, এসব বিধিনিষেধের কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকার ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের মতে, নিরাপত্তার অজুহাতে আরোপিত এই সীমাবদ্ধতাগুলো ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।

আল-আকসা মসজিদকে ঘিরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়। সূত্র : আল জাজিরা

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি