‘আলোচনায় বসতে মরিয়া ইরান’—ট্রাম্পের দাবি
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চরম ব্যাকুল হয়ে পড়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতেই তেহরান এখন এই পথ খুঁজছে।
ট্রাম্প বলেন, ইরানিরা এই সংঘাতের অবসান ঘটাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছে। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতিতে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়েছে।
তবে ইরানের এই আগ্রহকে এখনই গুরুত্ব দিতে নারাজ ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তারা যতক্ষণ না অর্থপূর্ণ ও ফলপ্রসূ কোনো আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতে সাড়া দেওয়ার কোনো আগ্রহ নেই। সূত্র: আল-জাজিরা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণে প্রথম মৃত্যু, লেটুস নিয়ে সন্দেহ
নিউ ইয়র্কে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড
সঙ্গীত একাডেমি