১৫ জুলাই ২০২৬

আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম
আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের

 

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রও ইরানের মধ্যে টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে। এর মাঝেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে যাওয়া সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের হুমকি থেকে সরে এসেছেন। পাশাপাশি, তিনি ইরানের বন্দরগুলো অবরোধের পদক্ষেপ আবার শুরু করেন।


ট্রাম্প বলেন, আগামী সপ্তাহটি তাদের জন্য সত্যিই খুব খারাপ হবে। আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। তারা আলোচনার টেবিলে না এলে তাদের সব সেতুও ধ্বংস করে দেব, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এর আগে, গত এপ্রিলেও ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছিলেন। তার মাঝে সেতুও বিদ্যুৎকেন্দ্রও ছিল।

সে সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছিলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ।

যুদ্ধে মানবিক আচরণ সংক্রান্ত ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বলে বিবেচিত স্থানসমূহে আক্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি