আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের সেখানে যাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩০ মে) ফক্স নিউজকে দেয়অ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, ইরাক নিয়ে যা হয়েছে, আমরা খুবই খারাপ করেছি। এটা ছিল বোকামি। আমাদের সেখানে থাকা উচিত ছিল না। তিনি আরও বলেন, আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সক্ষমতা রয়েছে।
ট্রাম্প দাবি করেন, নয় মাস আগে যদি যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা না করত, তাহলে এই মুহূর্তে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন হতো। পাশাপাশি, ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল থাকত না এবং সম্ভবত মধ্যপ্রাচ্যই থাকত না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে ছাড় দিয়েছে এবং তাদের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। কারণ যুক্তরাষ্ট্র মনে করে তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থি। আবার ইরানের সেনাবাহিনীর কিছু অংশ যারা মধ্যপন্থি নয়, তাদের সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প।
এছাড়া যুদ্ধের ক্ষেত্রে সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ দীর্ঘ সময় ধরে পুনর্গঠনে ব্যর্থ হয়, যা অতীতের যুদ্ধগুলোর একটি বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সূত্র: আল জাজিরা
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হরমুজ প্রণালীকে ঘিরে নতুন উত্তেজনা, মাইন ভয়ের মধ্যে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের আইআরএস মামলা পুনরায় চালুর নির্দেশ বিচারকের
সঙ্গীত একাডেমি