২০ মে ২০২৬

আমেরিকায় ভেনিজুয়েলার কূটনৈতিক মিশন দখল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমেরিকায় ভেনিজুয়েলার কূটনৈতিক মিশন দখল

বিদেশ ডেস্ক: আমেরিকায় ভেনিজুয়েলার তিনটি কূটনৈতিক মিশনের সম্পত্তি দখলে নিয়েছে দেশটির বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোর প্রতিনিধিরা।

গুয়াইডোর পক্ষ থেকে আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত কার্লোস ভেকিয়ো সামরিক অ্যাটাশের কার্যালয় হতে গতকাল (সোমবার) কূটনৈতিক মিশন দখলের এ ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকায় ভেনিজুয়েলার সম্পদ রক্ষা করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি কূটনৈতিক মিশনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবির পরিবর্তে হুয়ান গুয়াইডোর ছবিও টাঙিয়ে দেন।

অন্য যে দুটি কূটনৈতিক মিশন দখলে নেয়া হয়েছে তা হচ্ছে রাজধানী ওয়াশিংটনে ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কার্যালয় এবং নিউ ইয়র্কে কন্স্যুলার অফিস। ভেকিয়ো বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ভেনিজুয়েলার দূতাবাস দখল করা হবে।

ভেকিয়ো যখন এ ঘোষণা দেন তখন সেখানে ভেনিজুয়েলার সাবেক সামরিক অ্যাটাশে কর্নেল হোসে লুইস সিলভা উপস্থিত ছিলেন। গত জানুয়ারিতে তিনি মাদুরোর পক্ষ ছেড়ে গুয়াইডোর পক্ষে চলে যান। এদিকে, কূটনৈতিক মিশন দখলের ঘটনায় ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন; আমেরিকাকে ভেনিজুয়েলার কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিরোধীদের দখল থেকে কূটনৈতিক মিশন উদ্ধারের জন্য ওই বিবৃতিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি