১৮ আগস্ট ২০২৬

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

বাংলাপ্রেস ডেস্ক:  সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি দেশটির জলসীমায় পড়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় । অন্যটি পড়েছে জলসীমার বাইরে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে আরব আমিরাতে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে কয়েক মাস পর প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)। 

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে। এ সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া সতর্কতা ও হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।

একই সময়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ফোনে সতর্কবার্তা পাঠায়। এতে বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে সবাইকে কাছের নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়।

এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলা চালিয়েছে তেহরান। এরপর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে উসকানিবিহীন হামলা বন্ধ করতে, শত্রুতা শেষ করতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতে আহ্বান জানায়।

দেশটিতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসে। এরপর জুনে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হামলার বড় অংশের লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির দিকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, যা ওই অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি