৪ আগস্ট ২০২৬

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

বাংলাপ্রেস ডেস্ক: ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, শুক্রবার এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এ ঘোষণা দেন মোদি। একই দিনে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেওয়া হয়।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে এ সমস্যা মোকাবিলায় সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।’

তিনি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণে দ্রুত পরীক্ষার আয়োজন করে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

মোদি বলেন, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে। সদস্যদের মতামত নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করা হবে। এরপর আগামী সপ্তাহে সংসদে এ-সংক্রান্ত বিল পাসের চেষ্টা করবে সরকার।’

এদিকে বৃহস্পতিবার রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল করে ভারত সরকার। শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে তার জায়গায় নরেশ গাঙ্গওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি