১৯ মে ২০২৬

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন গ্রেটা থানবার্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন গ্রেটা থানবার্গ

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বজুড়ে জলবায়ু নিয়ে সারা জাগানো কিশোরী গ্রেটা থানবার্গ পেলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। পরিবেশ আন্দোলনে বিশেষ ভূমিকা রাখায় বুধবার তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ডাচ সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন ক্যামেরুনের ১৫ বছর বয়সী শান্তি কর্মী দিভিনা মালুমকেও এ পুরস্কারে ভূষিত করেছে।

গ্রেটা থানবার্গ মাত্র ১৬ বছর বয়সে বিশ্বে চলমান জলবায়ু আন্দোলনের নেতায় পরিণত হয়েছেন। সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে অগ্নিঝরা ভাষণ দিয়েছেন তিনি। যার ফলে সে অগ্নিকন্যা খেতাবও কুড়িয়েছেন।

২০১৮ সালের আগস্টে প্রতি শুক্রবার সুইডেনের পার্লামেন্টের সামনে একটি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করার মাধ্যমে আলোচনায় আসেন গ্রেটা। সে প্ল্যাকার্ডে লেখা ছিল, 'জলবায়ুর জন্য স্কুলে ধর্মঘট।' গ্রেটার ডাকে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ কর্মসূচিতে সাড়া দিয়েছেন বিশ্বের কয়েক লাখ মানুষ।

গ্রেটা এক বার্তায় জানিয়েছেন যে এ পুরস্কার পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছেন তিনি। তার পক্ষ থেকে জার্মান জলবায়ুকর্মী লুইসা মারি নুবার পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন, ‘এ সময়ে জলবায়ু সংকটই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে দিভিনা মালুম পুরস্কার পান বোকো হারামের বিরুদ্ধে তার শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য। তিনি বলেন, ‘শিশুদের ভুলে গেছেন ক্যামরুন ও আফ্রিকায় নীতিনির্ধারকরা। ভুলে গেছেন শান্তি প্রতিষ্ঠার কথা। আমি এ বিষয়ে সব শিশুদের আওয়াজ তোলার আহ্বান জানাই।’

২০১৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় কৈলাশ সত্যার্থী পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। এছাড়া জয়ীরা ১ লাখ ইউরো পাবেন তাদের আন্দোলনের জন্য। এর আগে এ পুরস্কার গিয়েছিল পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজায়ী কাছে।

থানবার্গের পক্ষে নিজে উপস্থিত থেকে শান্তি পুরস্কার নেওয়া সম্ভব হয়নি। কারণ বর্তমানে জাতিসংঘের এক সম্মেলনে অংশগ্রহণ করতে আটলান্টিক পাড়ি দিচ্ছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি