৩ এপ্রিল ২০২৬

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ এএম
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

 


বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যমুনাতেই শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, পবিত্র ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করবেন।

নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তিনি পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।


সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান যমুনায় উঠবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

তবে অতিরিক্ত প্রেস সচিব নিশ্চিত করেন যে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত তিনি যমুনায় থাকছেন না। গুলশানের বাসভবন থেকেই তিনি দৈনন্দিন কাজ পরিচালনা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি