২৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ছবি ছড়ানোয় অভিনেত্রী তানজিন তিশাকে আইনী নোটিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ এএম
আপত্তিকর ছবি ছড়ানোয় অভিনেত্রী তানজিন তিশাকে আইনী নোটিশ


বাংলাপ্রেস ডেস্ক: ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ভেরিফাইড পেজে ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) সানায়া আনামের পক্ষে এ নোটিশ পাঠান অ্যাডভোকেট শুভ্র সিনহা রনি।

বিষয়টি নিশ্চিত করে শুভ্র সিনহা রনি বলেন, ‘দুই দিনের মধ্যে ছবি ও ভুল তথ্য না সরানো হলে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

নোটিশে বলা হয়, সানায়া আনাম ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। মঙ্গলবার ‘Tanjin Tisha’ নামক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়িয়েছেন। এছাড়া তিনি দেশের গণমাধ্যমকেও বিভিন্ন তথ্য ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন।

এছাড়া তানজিন তিশা গত বছরের ৭ নভেম্বর তার ফেসবুক ম্যাসেঞ্জারে সানায়া আনামকে ভাইরালের হুমকি দেন। সেখানে বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ এরই ধারাবাহিকতায় তানজিন তিশা সানায়া আনামের ছবি  ফেইসবুকে আপলোড দিয়ে তার সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন বলে নোটিশে বলা হয়।

আরও বলা হয়, তানজীন তিশা পোস্টে ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’ মর্মে লেখা লিখেছেন। বাস্তবিকপক্ষে তারা বোন নয়। তানজীন তিশা সানায়া আনামকে অপর আরেকজনের বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যেক্তা। সেই হিসেবে তাদের মধ্যে পরিচয় রয়েছে।

তানজিন তিশা  এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে সানায়া আনামের মানহানি ঘটিয়ে যাচ্ছেন। তানজিন তিশা পোস্টে দুইজন মাইনরের ছবি প্রকাশ করেছেন। এগুলো ছবি প্রকাশের ক্ষেত্রে তিনি অনুমতিও নেননি, যা সাইবার সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন তিশাকে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। ভবিষ্যতে সানায়া আনামের কোনও ছবি তার ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে।

অন্যথায় তানজিন তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনও আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হবেন মর্মে আইনি নোটিশে বলা হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি