২৮ অক্টোবর ২০২৬

ইনস্টাগ্রামে এআই-তৈরি ছবি সরানোর সুযোগ নেই, অভিযোগ কৃতি শ্যাননের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
ইনস্টাগ্রামে এআই-তৈরি ছবি সরানোর সুযোগ নেই, অভিযোগ কৃতি শ্যাননের

বাংলাপ্রেস ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সরানোর জন্য নির্দিষ্ট অভিযোগ জানানোর সুযোগ নেই বলে দাবি করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইন তৈরি হচ্ছে না। এতে ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কৃতি। এ সময় বাস্তব ছবি ও এআই দিয়ে তৈরি ছবির মধ্যে পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

কৃতি বলেন, বাস্তব ছবি দেখতে যেমন, এআই দিয়ে তৈরি ছবিও এখন অনেকটা তেমন হয়ে উঠেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কী করতে পারে, সে বিষয়ে মানুষ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাই এ প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন থাকা জরুরি।

নিজের ছবি এআই দিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা সরানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।

কৃতির অভিযোগ, ইনস্টাগ্রামে কোনো ছবি এআই দিয়ে তৈরি এবং সেটি নিজের ছবি— এ কারণে সরাসরি অভিযোগ জানানোর নির্দিষ্ট বিকল্প নেই। ফলে প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা তত দ্রুত উন্নত হচ্ছে না।

তার মতে, এআই দিয়ে তৈরি ছবি বাস্তব বলে মনে হতে পারে। এতে কোনো ব্যক্তির ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর বা আপত্তিকর কনটেন্ট তৈরি হলে তা শনাক্ত করা এবং সরানোর বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কৃতি বলেন, এআই তাঁকে ভয় পাইয়ে দেয়। তার মতে, প্রযুক্তিটি একটি হাতিয়ার— চূড়ান্ত লক্ষ্য নয়। তবে হাতিয়ার যত শক্তিশালী হয়, তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়তে পারে।

কৃতি প্রযুক্তি ও উদ্ভাবনের বিরোধী নন। তবে তার মতে, প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনকানুনও পরিবর্তন করতে হবে।

ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এআই দিয়ে কী ধরনের কাজ করা সম্ভব, সে বিষয়ে মানুষ এখনো পুরোপুরি প্রস্তুত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনলাইনে দেখা কিছু বিষয় সত্যিই ভীতিকর।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি