২৮ অক্টোবর ২০২৬

রাফসান-সুনেহরার বাগদান নিয়ে গুঞ্জন, জানা গেল আসল ঘটনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম
রাফসান-সুনেহরার বাগদান নিয়ে গুঞ্জন, জানা গেল আসল ঘটনা

বাংলাপ্রেস ডেস্ক:  কনটেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনিম ও ইউটিউবার ইফতেখার রাফসানের একটি ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। সেই ছবিটি নাকি তাদের বাগদানের ছবি, ছবিটি প্রচার করার পর থেকে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ছবিটি দেখে অনেকেরই ধারণা— গোপনে বাগদান সেরে ফেলেছেন বর্তমান তরুণ প্রজন্মের পছন্দের এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, ছবির পেছনের গল্প একেবারেই আলাদা। তাদের বাগদানের খবরের সত্যতা নিয়ে সংশ্লিষ্ট পক্ষ এবার মুখ খুলেছে।

মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসান ও সুনেহরার বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাদের বাস্তব জীবনের বাগদানের কোনো সম্পর্ক নেই। তবে বাগদানের গুঞ্জন মিথ্যা হলেও একসঙ্গে কাজ করার খবরটি সত্যি বলে জানিয়েছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ।

জানা গেছে, ছবিটি আসলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা। শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার এ আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাবে। কিন্তু পরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অথচ ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় জুটি বাঁধছেন রাফসান ও সুনেহরা। এখন দেখার বিষয়— উপস্থাপক হিসেবে তাদের নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি