৩ এপ্রিল ২০২৬

আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কী বলল, কিংবা যুক্তরাজ্য কী বলল, বা ভারত কী বলল তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার, আমাদের মানুষ কী বলছে। আমাদের মানুষ পরিষ্কার করে বলছে, ‘‘বিদায় হও, আর সময় নাই’’। যেতে হবে বন্ধুগণ, এই সরকারকে যেতেই হবে।’ আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে এ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এই যে চেয়ার ছাড়তে চায় না। একবার বসে, ওখান থেকে আর উঠতে চায় না। কিন্তু এবার, তাদের কি চেয়ারে বসে থাকতে দেওয়া যাবে, বন্ধুগণ? এবার কি আমরা ওই নির্বাচন হাসিনার অধীনে করতে দেব? তাহলে বন্ধুগণ, এবার মরণপণ সংগ্রাম, মরণপণ যুদ্ধ। এবার মরণপণ যুদ্ধ করে, আমাদের সবাইকে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এদেরকে (আওয়ামী লীগকে) পরাজিত করতে হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা। তিন আজকে মানুষকে মুক্ত করার জন্য, তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য- এই দেশকে, জাতিকে নেতৃত্ব দিচ্ছেন।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি