২৩ মে ২০২৬

আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনায় কী ছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:০২ এএম
আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনায় কী ছিল

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শুক্রবার (২২ মে) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন।  বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। 

বৈঠকে অঞ্চলজুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে। 

এতে আরও বলা হয়, দুই পক্ষ উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেছে।

এর আগে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলমান কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি।  এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন। 

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় পাকিস্তান ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টাও আলোচনায় উঠে আসতে পারে। সূত্র: সামা টিভি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি