২৯ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা কোচ স্কালোনির মা আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম
আর্জেন্টিনা কোচ স্কালোনির মা আর নেই

বাংলাপ্রেস ডেস্ক:  ম্যাচ হারলে ফিরতি সুযোগ থাকে জেতার। কিন্তু এবার এমন এক হার দেখলেন লিওনেল স্কালোনি যার কোনো ফিরতি ম্যাচ নেই।

সারা জীবনের জন্য যে মাকে হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। 

গত মঙ্গলবার ৭৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের শেষকৃত্যে যোগ দিতে পুজাতোর গেছেন স্কালোনি।

স্বামী আনহেলে সঙ্গে পুজাতোতেই থাকতেন ইউলালিয়া। তাদের তিন সন্তান—লিওনেল, মাউরো ও কোরিনা।স্কালোনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় সংস্থাটি লিখেছে, ‘ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে পুরো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের কোচ লিওনেল স্কালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে স্কালোনি ও তাঁর প্রিয়জনদের প্রতি সব আর্জেন্টাইন মানুষের পক্ষ থেকে রইল আন্তরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের আলিঙ্গন। শক্ত থাকুন!’

এএফএর সভাপতি তাপিয়া আলাদা করে শোকবার্তা দিয়েছেন। স্কালোনিকে ‘প্রিয় গ্রিঙ্গো’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘প্রিয় গ্রিঙ্গো, তোমার মায়ের মৃত্যুতে এই কঠিন সময়ে পুরো দেশ তোমাকে ও তোমার পরিবারকে বুকে আগলে রেখেছে। তোমার প্রতি আমার গভীর সমবেদনা।

তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে আছি আমরা। ইউলালিয়া মারজেত্তির আত্মা শান্তিতে থাকুক।’২০২৪ সালের সেপ্টেম্বরে কোপা আমেরিকা জয়ের পর মা-বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছিলেন, ‘তারা এখন আর আগের অবস্থায় নেই, যেমনটা আমরা তাদের দেখতে চাই। বিশ্বকাপ জয়ের পর পুরো বছরজুড়েই বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। কারণ, আমি জানি আমাদের এই সাফল্যে তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতেন। আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে পেরেছেন কি না, সেই ভাবনা আমাকে সব সময় তাড়িয়ে বেড়াবে। তারা আমাদের সাফল্যে আনন্দ পেয়েছেন—এটা জানতে পারাই হতো জীবনের সবচেয়ে বড় উপহার।’
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি