২৯ অক্টোবর ২০২৬

মুখ ঢেকে বিতর্কে জড়ালেন নেইমার, দুই ম্যাচ নিষিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম
মুখ ঢেকে বিতর্কে জড়ালেন নেইমার, দুই ম্যাচ নিষিদ্ধ

বাংলাপ্রেস ডেস্ক:  ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রীড়া বিচার ট্রাইব্যুনাল। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে রাখার কারণে এই শাস্তি পেয়েছেন সান্তোসের অধিনায়ক।

বুধবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) এই সিদ্ধান্ত জানায়। শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন ৩৪ বছর বয়সী নেইমার।

ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠে বিবাদের সময় মুখ ঢেকে রাখার নিয়ম ভঙ্গ করেছেন তিনি। ফুটবলারদের এমন আচরণ ঠেকাতে চালু হওয়া এই নিয়মটি ‘ভিনিসিয়ুস জুনিয়র রুল’ নামে পরিচিত।

ম্যাচের রেফারির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে যান। সেখানে তিনি নেস্তরের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন। পরে সতীর্থরা তাকে থামান।

এই ঘটনার পর নেইমারের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালে ওঠে। শুনানি শেষে মুখ ঢেকে তর্ক করার নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নেইমারের নিষেধাজ্ঞার প্রভাব পড়বে সান্তোসের পরবর্তী ম্যাচগুলোতে। বুধবার পালমেইরাসের বিপক্ষে লিগের ম্যাচে এমনিতেই খেলতে পারবেন না তিনি। তিনটি হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন।

এর সঙ্গে নতুন দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমার ও সান্তোসের।

সাবেক ব্রাজিল অধিনায়কের মাঠে ফেরার সম্ভাব্য সময় নভেম্বরের শেষ ভাগ। তবে আপিলের ফল এবং পরবর্তী পরিস্থিতির ওপর তার প্রত্যাবর্তনের সময় নির্ভর করতে পারে।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি