১৩ জুন ২০২৬

আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:২০ পিএম
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’

বাংলাপ্রেস ডেস্ক: ইরান ও যুক্তরাষ্টের মধ্যে আসন্ন সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল খুবই উদ্বিগ্ন। কারণ তারা এমন কোনো চুক্তিতে আগ্রহী নয় যা যুদ্ধের অবসান ঘটাবে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসরায়েল কর্তৃক নির্ধারিত এবং ইসরায়েলি জনগণের সামনে উপস্থাপিত কৌশলগত লক্ষ্যটি, ইরানে শাসনব্যবস্থা বহাল রাখার মতো কোনো চুক্তির চেয়ে অনেক বেশি উচ্চাভিলাষী ছিল। ইসরায়েলি গণমাধ্যমে আলোচনা এই বিষয়টিকে কেন্দ্র করেই হচ্ছে।

লেবাননের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য আরও বেশি কৌশলগত ও তাৎক্ষণিক। কারণ এটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিজ শহরে থাকার ক্ষমতার সাথে জড়িত।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে লেবানন সীমান্তের কাছে এবং উত্তর ইসরায়েলে সেনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ফলে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

আল-জাজিরা বলছে, এটি এমন একটি বিষয় যা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে পারে, এবং মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে যতটা সম্ভব সুবিধা আদায় করা যায় সেই চেষ্টা করছেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি