আসুন আবার জেগে উঠি, নতুন বাংলাদেশ গড়ি: মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে জোর করে ক্ষমতায় থাকতে হচ্ছে।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের লক্ষ্য একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা। এই সরকারকে সরিয়ে দিতে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আসুন আমরা আবার জেগে উঠি, একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি।’
এ সময় ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি