৯ নভেম্বর ২০২৬

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে ৩৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে প্রাণহানি বেড়ে ৩৪

বাংলাপ্রেস ডেস্ক:  আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সেনেগাল উপকূলের কাছে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) বরাত দিয়ে জানা যায়, দেশটির রাজধানী ডাকার এবং উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা গেছে, তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত নয়। উদ্ধার হওয়া মরদেহগুলো সব সেনেগালের নাগরিকদের বলে জানিয়েছেন সেনেগালিজ অভিবাসী সহায়তা গোষ্ঠী ‘বোজা ফি’-এর প্রতিষ্ঠাতা সালিও দিউফ। নৌকায় থাকা অন্য যাত্রীদের পরিচয় শনাক্ত ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, তরুণদের এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি মানবপাচারকারী চক্রগুলোকে নির্মূল করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।

আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপে পৌঁছানোর এই রুটটি অভিবাসীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। স্প্যানিশ অভিবাসী অধিকার গোষ্ঠী ‘ওয়াকিং বর্ডারস’-এর হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই রুটে ৬৩৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এমনকি এই রুট দিয়ে ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জনেরই মৃত্যু ঘটে।

এদিকে অভিবাসী সংকটের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কেবল নভেম্বর মাসের শুরু থেকেই প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার তিনশতের বেশি মানুষ এই দ্বীপে এসে পৌঁছেছেন। এর আগে গত শুক্রবারও স্পেনগামী ১৪২ জন অভিবাসীকে বহনকারী আরেকটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ এবং বিদেশে ভালো আয়ের আশার কারণে সেনেগালের যুবসমাজ জীবনের চরম ঝুঁকি নিয়ে এসব বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সেনেগালে প্রতি চারজন তরুণের প্রায় একজনই বেকার ছিলেন, যা দেশটির তরুণ জনসংখ্যার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় সেনেগাল সরকার মানবপাচার ও চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি