৯ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না : ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না : ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আরো বাড়ানোর কোনো কারণ তিনি দেখছেন না। নিজ দলের নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ পছন্দ করেননি। একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাদের অপছন্দের কারণ ছিল। তিনি আরও বলেন, আশ্চর্যজনকভাবে ইসরাইলের প্রতিও মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি।’

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘আমি উত্তেজনা আরো বাড়াতে চাইছি না। তাদের হাতে কিছুই নেই। পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।’

ইরানের কথিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে ‘খুব সামান্য তৎপরতা’ দেখা গেছে। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালানো সম্ভব বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে পিকঅ্যাক্সে অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে পারব।’

এদিকে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জাহাজ চলাচল করছে।’

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের নিরাপত্তা পাহারার ব্যয় সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, যুদ্ধের পেছনে হওয়া সব ধরনের ব্যয় তাদের পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ‘আমরা না থাকলে ওই দেশগুলোর অস্তিত্বই থাকত না। আমরা না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না।’ সূত্র: আল-জাজিরা

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি