৯ নভেম্বর ২০২৬

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে দেশে ফিরতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে এই তথ্য জানা গেছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। সে লক্ষ্যে তার পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদনের বিষয়টিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রয়টার্সকে হাসিনা বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। তার সহযোগীরা এই আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার তারিখ ঘোষণা করা হবে।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল।

লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ আইনজীবীরা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী’ আবেদনগুলো ‘দ্রুততার সঙ্গে’ প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।

তবে দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি