*আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ এখন সরকারি*
*আনিসুর রহমান আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:* পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ অবশেষে সরকারি স্বীকৃতি পেল।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ) বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলেজটিকে সরকারি করণের চূড়ান্ত ঘোষণা ও অনুমোদন প্রদান করে। এই ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে প্রতিষ্ঠানটি *আটোয়ারী মির্জা গোলাম হাফিজ সরকারি ডিগ্রি কলেজ* নামে সারাদেশে পরিচিত হবে।
১৯৮৮ সালের ৩০ এপ্রিল আটোয়ারী উপজেলার শিক্ষা বিস্তারের লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক জাতীয় সংসদের স্পিকার ও আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ এবং তাঁর সহধর্মিণী আবেদা হাফিজ। তাঁদের যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এ অঞ্চলের হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে কলেজটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
কলেজ সরকারিকরণের খবরে আটোয়ারী উপজেলাজুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের মাঝে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটির সদস্যরা সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারি করণের ফলে কলেজের অবকাঠামোগত উন্নয়ন, নতুন শিক্ষক নিয়োগ এবং শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস নিয়ে মতবিনিময় সভা
সঙ্গীত একাডেমি