৩ সেপ্টেম্বর ২০২৬

আটোয়ারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
আটোয়ারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিসুর রহমান, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ  গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের" ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে আজ ২ সেপ্টেম্বর বুধবার  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আটোয়ারী উপজেলায় জাঁকজমক পূর্ণভাবে পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে আটোয়ারী উপজেলা বিএনপির কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দল্লাহিল বাকি, উপজলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ কেরামত আলী,  আটোয়ারী উপজলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী, মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগম প্রমুখ।

 এ ছারাও উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাতি দল, ওলামা দল,  মহিলা দল সহ অসংখ্য নেতা কর্মী গণ উপস্হিত ছিলেন। 

বক্তারা বলেন,  তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ। আটোয়ারীর মাটিতে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি