১ অক্টোবর ২০২৬

আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠান পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম
আটোয়ারীতে নজরুল বর্ষের সমাপনী অনুষ্ঠান পালন

আনিসুর রহমান আটোয়ারী (পঞ্চগড়) থেকে: পঞ্চগড়ের আটোয়ারীতে কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালন করা  হয়েছে।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা।

 ১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে   বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫৮জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জনকারীরা  জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে।

উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, নজরুল শুধু একজন কবি নন; তিনি অন্যায়, শোষন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিক। নতুন প্রজম্মের মাঝে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আদর্শ ,অসাম্প্রদায়িক ও প্রতিবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি