আটোয়ারীতে পালিত হলো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬
আনিসুর রহমান, আটোয়ারী পঞ্চগড় থেকে, পঞ্চগড়ের আটোয়ারীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান ২০২৬ পালিত হয়েছে।
১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব, মোঃ তারেক রহমান এমপি
প্রধানমন্ত্রী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ ছারাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আলী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ ফায়সাল, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান, বঙ্গবন্ধু ডাঙ্গীহাট সরকারী কলেজের অধ্যক্ষ নাসির আলী,আটোয়ারী বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বাংলাদেশ স্কাউট এর কাব লিডার, সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের স্কাউট সদস্য বৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ প্রমুখ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, উপস্হিত সকলে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানের বক্তব্য শোনেন। প্রধানমন্ত্রী দিক নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা উপস্থিত সকলকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আলোকে বিস্তারিত আলোচনা করেন। এ প্রসঙ্গে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির,আটোয়ারী বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনী গ্রেফতার
রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান স্মরণে ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সালিশে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, শোকজ হাতিয়া যুবদল আহ্বায়ককে
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি