৬ সেপ্টেম্বর ২০২৬

আটোয়ারীতে রাতের আঁধারে Yamaha FZ-S মোটরসাইকেল চুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম
আটোয়ারীতে রাতের আঁধারে Yamaha FZ-S মোটরসাইকেল চুরি

আনিসুর রহমান,পঞ্চগড় প্রতিনিধি: নিরাপত্তাহীনতার সুযোগে আবারও চুরির ঘটনা ঘটলো আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়।

জানা জায়  ৫ সেপ্টেম্বর শনিবার আনুমানিক রাত ৯টার সময় আটোয়ারী হাসপাতালের পার্শ্বে ফখরুল ইসলামের বাড়ীর সামনে থেকে ব্লু কালারের একটি Yamaha FZ-S 150cc মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মোটরসাইকেলের মালিকের বাড়ি আটোয়ারী উপজেলা সরদার  গ্রামে। তার নাম ইরফান সাদিক বাবু।

এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে।

এদিকে গত ৩ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলা  বিএনপি মহিলাদের নেত্রী 

মর্জিনা বেগমের চুরি যাওয়া স্কুটি মোটরসাইকেলটি, 

 ৫ সেপ্টেম্বর রাতে সর্দার পাড়া মোলানী নামক পুকুর হতে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ। 

এলাকার সুধীজনদের জিজ্ঞাসা, আটোয়ারী উপজেলায়  এ পর্যন্ত অনেক মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে। অদ্মাবধী সময় পর্যন্ত কোন মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ পাশাপাশি, কোন চোরকেও শনাক্ত করতে পারেনি। 

এ বিষয়ে অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, মোটরসাইকেল চোরেরা প্রায় শনাক্ত হয়ে গেছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি