২৩ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ


বাংলাপ্রেস ডেস্ক: বিগত আওয়ামী আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।


চিফ হুইপ বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সব সার ডিলারের নিয়োগ বাতিল করা হয়েছে। দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা সচল রাখতে এবং কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিতে খুব দ্রুতই নতুন ও যোগ্য ডিলার নিয়োগ দেওয়া হবে।’

এ সময় দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের নেওয়া বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। নুরুল ইসলাম মনি জানান, জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতার দেওয়া একটি প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বক্তব্য রাখেন। এরপর জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে এই কমিটি গঠনের প্রস্তাবটি পাস হয়। সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত এই কমিটি দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সংকট উত্তরণের পথ বাতলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি