আওয়ামীলীগ পালাবার পথ খুজে পাবে না : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে সরকারকে বলেছেন-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা না হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না।
রোববার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীতে এক শ্রমিক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাকে সুস্থ করে দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবে না সরকার।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেন। তাকে বিদেশে চিকিৎসা করতে পাঠান। সুস্থ করে দেশে ফেরান। নাহলে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাদের।’
আরও পড়ুন > লকডাউনের চিন্তা-ভাবনা নেই : স্বাস্থ্যমন্ত্রী
গত ১৩ নভেম্বর থেকে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনি। এই অবস্থায় তার মুক্তি চেয়ে বিদেশে চিকিৎসার দাবিতে কিছুদিন ধরে সমাবেশ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় এদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে এতে হাজির হন দলটির কয়েকশ নেতাকর্মী। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই’সহ নানা শ্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন তারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি