১ অক্টোবর ২০২৬

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম
বাদশাগঞ্জ পাবলিক বালিকা  উচ্চ  বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, সুুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা  উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১ ঘটিকায় বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, অভিভাবক প্রতিনিধি সদস্য, মো: মিঠু মিয়া, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যসচিব ও  প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ  আব্দুল সালাম চৌধুরীসহ সহকারী শিক্ষকগণ।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি